মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সংস্কৃতি উপদেষ্টা

পাবলিক লাইব্রেরির বই ই-বুকে রূপান্তরের কাজ চলছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৭

পাবলিক লাইব্রেরির সব বই ই-বুকে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‌‘ই-বুকের কাজ চলছে। কিন্তু আমি মনে করি, এই প্রোগ্রামটা আরও গোছালো অবস্থায় করা উচিত। আমাদের টার্গেট সেট করা উচিত যে আগামী দুই তিন বছরের মাঝে পাবলিক লাইব্রেরির সব বই ই-বুকে রূপান্তর ঘটাতে পারব কি না। টার্গেট না নিয়ে কাজ করার বিপদ হচ্ছে, আপনি সারাজীবন কাজ করতে থাকবেন। কিন্তু কাজ কখনও গোছালো হবে না।’

তিনি বলেন, ‘এই ই-বুক কার্যক্রম যত দ্রুত সফলভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে, তত দ্রুত বাংলাদেশ পৃথিবীর বড় বড় লাইব্রেরির সাথে কোলাবোরেশন করতে পারবে।’

তবে ই-বুকে রূপান্তরের প্রয়োজনীয়তার পাশাপাশি তিনি লাইব্রেরির গুরুত্বও তুলে ধরেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘ফিজিক্যাল লাইব্রেরির প্রভাব আলাদা। অনেক মানুষ এক জায়গায় গিয়ে পড়ে, এই যে কমিউনিটি ফিলিং-এক্সপেরিয়েন্স, তারা যদি নিজেদের সাথে কোনও কথা না বলে, এই কমিউনিটি এক্সপেরিয়েন্স মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই, ফিজিক্যাল লাইব্রেরিগুলোকে ব্যবহার উপযোগী করতে হবে।’

তিনি জানান, সরকার ইতোমধ্যে ১০টি পাবলিক লাইব্রেরিতে পড়ার সময় বাড়িয়ে ৭টা পর্যন্ত করেছে এবং লাইব্রেরিগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম করার বিষয়েও চিন্তা করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর