মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ইসি সচিব

১৫ লাখ মৃত ভোটার বাদ পড়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০৯

বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ কর্মসূচিতে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ৩০ হাজার।

আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হয়েছেন। যদিও ইসির লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। এ ছাড়া তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ।

আখতার আহমেদ বলেন, মোট বৃদ্ধির ৩.৯ শতাংশের মধ্যে বাদ পড়াদের হার ২.৪৪ শতাংশ। নতুন ভোটার বৃদ্ধির হার ১.৪৬ শতাংশ।

নারী ভোটার আগে বেড়েছে জানিয়ে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন।

ইসি সচিব বলেন, অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কি না এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে, ১১ এপ্রিল পর্যন্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর