মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫০

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।

নিহত পারভেজ ওই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনেরা জানায়, ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পারভেজ হোসেন। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তার ভাই মো. ফয়েজ আহমেদ বাদি হয়ে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার রাতে ধানখেতে পারভেজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পারভেজ হোসেনের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করেন নিহতের স্বজনেরা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক ও জমিসংক্রান্ত কোনো বিরোধে ঘটনাটি ঘটিয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর