মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসি সানাউল্লাহ

নির্বাচনব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৭

নির্বাচনব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটাও নিশ্চিত করা হবে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্ককহীন ভোটার তালিকা দরকার। এর অংশ হিসেবে কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। ভোটার তালিকা হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সে জন্য সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান সংশ্লিষ্টদের।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়। এ ছাড়া বিচারিক একটা বিষয় রয়েছে যদি আদালতে গড়ায়। এটি নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর যেসব নিবন্ধিত রাজনৈতিক দল থাকবে, তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর