মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নীলফামারীতে কোকোর মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃনুরুজ্জামান সরকার রাসেল ,নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৮

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা সমবায় দলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। জেলা সমবায় দলের আহ্বায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ, জেলা সমবায় দলের সদস্য সচিব নুরুন্নবী দুলু, জিয়া পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, ’আরাফাত রহমান কোকো ছিলেন মানবিক ও নিষ্ঠাবান ব্যক্তি। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য সমবায় দলের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই কোকোর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। সবাইকে এমন মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানাই আমি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর