মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিপিএলে সাকিবের রেকর্ড নিজের দখলে নিলেন তাসকিন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৫, ১২:৩১

বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নেমে রংপুর রাইডার্সকে হারিয়েছে দুর্জয় রাজশাহী। দলটির জয়ের পথে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

দারুণ বোলিংয়ের পাশাপাশি বিপিএলে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন এই ডানহাতি পেসার।

বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের নামে। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। গতকাল রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে ২২ উইকেট ছিল তাসকিনের। এই সংখ্যক উইকেট নিয়ে তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন কেভন কুপার।

২০১৬ সালে চিটাগাং কিংসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন কুপার। গতকাল মিরপুরে টেইলরকে বিদায় করে কুপারকে ছাড়িয়ে যান তাসকিন এবং ছুঁয়ে ফেলেন সাকিবকে। এরপর রাকিবুল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাসকিন পেছনে ফেলেন সাকিবের কীর্তিও।

এবারের বিপিএলে বল হাতে দারুণ ফর্মে আছেন তাসকিন। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে শুরু, এরপর এক ম্যাচে ১৯ রানে ৭ উইকেট নেওয়ার নজিরও আছে তার। মাঝে কয়েক ম্যাচে উইকেট না পেলেও সরশেষ টানা চার ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর