মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প হতে পারে চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫, ১৭:৪৮

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে চীন বিকল্প হতে পারে। এ জন্য চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে।

তিনি বলেন, চীনের ‍কুনমিং এ চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম।

রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে গত বছরের ৫ আগস্টের পর দেশটির পক্ষ থেকে সেখানে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভুগছেন বাংলাদেশিরা। যদিও বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয়রা। তার পরও দেশটির সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শীতল করছে একই সঙ্গে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখছে।

গত কয়েক দিন চীন সফর শেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাইতো বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চীনের দিকে ইশারা করলেন। একই সঙ্গে চীন যে বাংলাদেশে বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে সেটাও জানান দিলেন ব্রিফিংয়ে।

তিনি বলেন, বড় যে হাসপাতালটি করে দিতে চায় চীন। তার স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেয়ার কথা তাদের বলেছি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে।

তিনি বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

অপরদিকে, ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর