মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কর্মোদ্দীপনা বাড়াতে ১৮ পুলিশ সদস্যকে সম্মাননা দিল আরএমপি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ১৬:৪১

কর্মোদ্দীপনা বাড়াতে মাঠপর্যায়ে কাজ করা বিভিন্ন পদমর্যাদার ১৮ জন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার তাদের সম্মাননা দেন।

দুপুরে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে এক এক করে তাদের সম্মানিত করা হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

সভায় পুলিশ কমিশনার অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি'র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হেমায়েত, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফ উদ্দীন শাহীন। এছাড়া আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর