মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মনোনয়ন না পেয়ে দুবাই গেলেন সিদ্দিক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১০ জুন ২০২৩, ১৫:৫৫

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রাহমান সিদ্দিক। কিন্তু দলের সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে। এজন্য মন খারাপ সিদ্দিকের। তাই মন ভালো করার জন্য দুবাই উড়াল দিলেন এই অভিনেতা।

শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক লাইভে সিদ্দিক বলেন, ‘মন খারাপ হলে মানুষ কী করে, মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেজন্য আমিও ‍ঘুরতে আসছি দুবাইয়ে এবং কেনাকাটা করতে। অনেকেই আছে যে মন খারাপ হলে ঘুরলে এবং কেনাকাটা করলে মন ভালো হয়, আমারও তাই।’

নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের লোক, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ এবং প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক। নৌকার মানুষ আমি। আমি সেই জায়গা থেকে বলতে চাই, ঢাকা-১৭ আসন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি সত্যিকার অর্থে মানুষটার পক্ষেই কাজ করব, নৌকার পক্ষে কাজ করব। কারণ, আমি নৌকার বাইরের মানুষ না। আমি আওয়ামী লীগের মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই প্রধানমন্ত্রী যাকে নৌকার কাণ্ডারী করে ঢাকা-১৭ আসনের জন্য নমিনেশন দিয়েছে আমরা সবাই যদি তার জন্য কাজ করি, আমার মনে হয় সেটা হবে সত্যিকারে আওয়ামী লীগের পরিচয় দেওয়া। আমি আশা করব গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং ভাষানটেক এলাকার মানুষগুলো একত্রিত হয়ে নৌকাকে জয়ী করবে আগামী উপনির্বাচনে।’

উল্লেখ্য, গত ১৫ মে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করার পরে এই আসনটি শূন্য হয়। পরে গত ১ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর