মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আজও ঘন কুয়াশা দিনাজপুরে, দেখা নেই সূর্যের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১১:১৫

গত কয়েকদিন ধরে দিনাজপুরে বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বেশিরভাগ এলাকা। দেখা মিলছে না সূর্যের।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের চেয়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন বুধবার জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর বৃহস্পতিবার তাপমাত্রা আরও কিছুটা বাড়ে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী দুই-একদিন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ থাকতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর