মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

মেসির শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকান ফুটবলার 

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫, ১৬:৩৩

বর্তমানে মেসিকে আইকন হিসেবে মানেন তরুণ ফুটবলাররা। সকলেই চাই মেসির মতো সফল একটি ক্যারিয়ার তৈরি করতে। এবার মেসির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা।

প্রাক-মৌসুমের ম্যাচে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়লাভ করে মেসির ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসিকে উদ্দেশ্য করে মেক্সিকান ক্লাবের সমর্থকরা দুয়ো দিতে থাকে। যা স্বাভাবিকভাবে নিতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।

প্রক্রিয়াও দেখান মেসি, হাতের তিন আঙুল উঁচিয়ে ধরেন তিনি। বোঝান তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ব্যপারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মেসির এই ইঙ্গিতপূর্ণ আচরণ।

এতে সমালোচনার শিকার হচ্ছেন তিনি। তাদের দলে যোগ হয়েছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা। মেসির এই ইঙ্গিতের কড়া সমালোচনা করেন তিনি।

বাউতিস্তা বলেন, খেলোয়াড় হিসেবে আমি তোমার (মেসি) প্রশংসা করি। কিন্তু আমার দেশকে নিয়ে মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে বোঝায়।

এর আগে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের পর দেশটির কোচ লুইস ফন গলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিাইন সুপারস্টার লিওনেল মেসি। লম্বা সময় পর তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আবারও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর