মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫, ১৫:৩৩

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমণী মোহন এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। আহত অটোরিকশাচালক আজাদ হোসেনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমণী মোহনের চর আলী আহসান এলাকা থেকে তিন যাত্রী নিয়ে অটোরিকশাটি লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের দিকে আসছিল। সড়কে ওঠার সময় মজুচৌধুরীরহাট থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অটোরিকশাটির চালক আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে ধরতে অভিযান চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর