মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১৫:১৮

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজীকরণ করার ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সচিব জসীম উদ্দিন সঙ্গে বৈঠকের পর রাশিয়া সরকারের পক্ষ থেকে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

বৈঠকে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন নতুন রাষ্ট্রদূত।

আলেকজান্ডার জি খোজিন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে। এ বিষয়ে কাজ করছে কারিগরি দল। স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক রয়েছে উভয় দেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে লোক নেবে রাশিয়া। তবে, তার আগে এ নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চায় রুশ সরকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর