মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

এক মিনিটের জন্য নেইমার পেয়েছেন ৩০ কোটি টাকা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫, ১৬:৪০

২০২৩ সালে ইউরোপ অধ্যায় শেষ হয় নেইমারের। পিএসজি থেকে বিশাল অঙ্কে দলে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরপর পেরিয়ে গেছে ১৮ মাস। ইনজুরির কারণে এতো লম্বা সময়ে সৌদি ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন নেইমার।

২০২৪ সালে বলতে গেলে পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। আল হিলালের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মোটে ৪২ মিনিটে। আর এই ৪২ মিনিটে খেলেই নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছেন তা জানলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।

নেইমার ইনজুরিতে পড়লেও তাকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল। তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।

তার মানে প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

এসিএল চোটের কারণে বর্তমানেও পর্যন্ত মাঠের বাইরে আছেন নেইমার। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। তবে ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর