মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

উপদেষ্টা মাহফুজ

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫, ১৭:৫৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না, খুব দেরি হবে না, আবার অতি বিলম্বও করা হবে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সাথেই আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবে।

তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল দলের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রদান করা হবে।

মাহফুজ আলম বলেন, সংবিধানের প্রশ্নে একটাই করণীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান।

সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগন নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচনসংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর