মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আ. লীগের দুঃশাসন নিয়ে সিনেমা বানিয়ে হুমকির মুখে তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ১৬:১৮

‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে হুমকি পেয়েছিলেন। সেই সঙ্গে তার ফোন নম্বরটাও ছড়িয়ে দেওয়া হয়েছিল।’-এমনটাই জানিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

গেল বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। সিনেমাটি প্রযোজনা করেছেন এই অভিনেত্রী। এটি এবার সিনেমা হলের চলার পাশাপাশি টেলিভিশনের পর্দায় আসছে ‘৮৪০’।

এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) এক সম্মেলনে মুখোমুখি হন নুসরাত ইমরোজ তিশা। আর সে আয়োজনেই সাংবাদিকদের প্রশ্নের পর অভিনেত্রী জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন।

টেলিভিশনে দর্শকরা ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে দেখবে ‘৮৪০’। আগামী ৩ জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটায়ার।

৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে, শেষ হবে ১০ জানুয়ারি। এর মধ্যে চ্যানেল আইয়ে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রোজ রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে।

সিনেমা তথা সিরিজটির সহ-প্রযোজক ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা ছিলেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনায় পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন খাইরুল ইসলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর