মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

টিকিট না পাওয়ার ক্ষোভে কাউন্টারে আগুন-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ১৬:১১

বিপিএলের টিকিট নিয়ে অসন্তোষ যেন কাটছেই না। টুর্নামেন্টের তৃতীয় দিনে এসেও টিকিট নিয়ে ক্ষোভ দেখা গেছে দর্শকদের মধ্যে।

মিরপুর-১০ নম্বর সংশ্লিষ্ট একটি কাউন্টারে তারা আগুনও দিয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে সুইমিং ফেডারেশনের স্থাপনায়ও। অথচ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে স্টেডিয়ামের ভেতরের অর্ধেক আসনই ছিল খালি।
এবার বিপিএলের বেশির ভাগ টিকিটই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। কিন্তু এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি টুর্নামেন্ট শুরুর আগে। দর্শকদের ক্ষোভের মুখে সম্প্রতি অনলাইনে এ নিয়ে প্রচার শুরু করেছে বিসিবি। কিন্তু তাতেও অসন্তোষ কাটেনি।

বিপিএল টিকিট কোথায় পাওয়া যাবে তা টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে জানানো হয়। সেদিন দর্শকদের বিক্ষোভের পর এই ঘোষণা দেয় বিসিবি। এরপর বিপিএলের আগের দুটি ম্যাচের দিনও দর্শকদের অসন্তোষ ছিল টিকিট নিয়ে।

বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে নিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন।

এক পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্টারে আগুন দিয়ে দেন। পুড়ে যায় কাউন্টারটি। সুইমিং কমপ্লেক্সের গ্লাসও ভাঙচুর করেন দর্শকরা। এর কিছুক্ষণ পর পুলিশ এসে দর্শকদের সরিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর