মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

থার্টি ফার্স্ট নাইটের জন্য বদলে গেল বিপিএল ম্যাচের সূচি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪

বিপিএলের পর্দা উঠছে আজ (৩০ ডিসেম্বর) সোমবার দুপুরে। কিন্তু শুরুর আগেই আগে ঘোষিত সূচিতে বদল করতে হয়েছে।

সেটি অবশ্য কেবল একদিনের জন্যই। ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের জন্য এই বদল আনতে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে পাওয়া অনুরোধে এই বদল করতে হচ্ছে বিসিবিকে।

আগের সূচিতে ৩১ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। ওই ম্যাচটি দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে হবে বিকেল পাঁচটায়, যেখানে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট স্টাইকার্স।

এবারের বিপিএলের টিকিট বিক্রি করছে মধুমতি ব্যাংক। কিন্তু ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় এদিন ব্যাংকের সাতটি নির্ধারিত স্থানে টিকিট বিক্রি বন্ধ থাকবে। জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে পাওয়া যাবে এদিন।

শুধু ৩১ ডিসেম্বর ছাড়া পূর্বঘোষিত সূচি ও সময় ঠিক থাকবে। টিকিটও পাওয়া যাবে আগের মতোই। ৩০ ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএল। খেলা হবে তিনটি ভেন্যু- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর