মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএমএফের তথ্য হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ১৩৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে মোট রিজার্ভ দুই হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার।

রিজার্ভ বিপিএম৬ অনুসারে ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, রিজার্ভ একবার কমবে, একবার বাড়বে। এটাই স্বভাবিক প্রক্রিয়া। তবে, এখন প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর