মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

অনুপ্রবেশের দায়ে ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম গিলবার্ট অ্যাপেহ। তার বাবার নাম এমেকা। তার পাসপোর্ট নম্বর এ১০৮৮০৭৩৮।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির পাসপোর্টের তথ্যমতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানযোগে ভারতের নয়া দিল্লি এয়ারপোর্টে আসেন। সেখানে দীর্ঘদিন অবস্থান করে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক নাইজেরিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর