মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

‘ছাত্র-জনতার আন্দোলন দমনে অভিযুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন ক্রমান্বয়ে সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেহেতু মামলার ঘটনা ঘটার বিস্তৃতি দেশব্যাপী, সব ঘটনাকে অন্তর্ভুক্ত করতে আমাদের একটু সময় লাগবে। তবে, এজন্য কারো আশাহত হবার কারণ নেই। যারা অপরাধের মূল হোতা বা মাস্টারমাইন্ড তাদের আমরা আগে এনেছি। ক্রমান্বয়ে সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

তাজুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও মতামত আমরা পেয়েছি সে অনুযায়ী থানাগুলোতে দায়ের করা মামলার তদন্তসহ যাবতীয় প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাগুলোকে নিজেদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আদালতের সব মামলার প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি বলেন, ছাত্র-জনতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যেন অনাস্থা তৈরি না হয় সেজন্য জানাতে চাই, আমরা ব্যাপক হারে গ্রেফতারি পরোয়ানা জারি করছি না। তদন্ত করে যাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা পরোয়ানা জারি করছি। প্রকৃত অপরাধী যেমন ছাড় পাবে না তেমনি নিরীহ নিরপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হবেন না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর