মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪

ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এমন দূর্ঘটনাটি ঘটে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধা ৬টায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আতাদি আন্ডারপাসের পাশে। নিহত ভ্যানচালকের নাম নাঈম মন্ডল (২০)।

তিনি ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার আমিনুল ইসলামের পুত্র। জীবিকার তাগিদে সে ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড ছিলাধরচর সদরদী গ্রামে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাঈম মন্ডল ভ্যান চালিয়ে আতাদি আন্ডারপাস দিয়ে সার্ভিস লেনে প্রবেশ করার সময় বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক (রেজি নং- কুষ্টিয়া-ট-১১-৩৩২৩) ভ্যানে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং সেই ট্রাকের চাক্কা তার মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দূর্ঘটনার পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা টোল ফাঁকি দিয়ে সার্ভিস লেন দিয়ে চলাচল করা গাড়িগুলো আটকে দেয় এবং ভাংচুর চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ভাংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর