মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঢাকাকে কাঁদিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসর। আর ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামল টুর্নামেন্টটির। ফাইনালে ঢাকাকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

সহজ লক্ষ্য তাড়া শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক।

শেষ পর্যন্ত তানভীর হায়দারের ৮ রান এবং এনামুল হকের অপরাজিত ১৪ রানে ভর করে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ১৬ ওভার ৩ বল খেলে মাত্র ৬২ রান তুলতে পেরেছে রাজধানীর দলটি। সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলে শামসুর রহমান শুভ এবং ১৩ রান করেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রবিউল হক, মোহাম্মদ রিজওয়ান এবং আরিফ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর