মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মাভাবিপ্রবি আন্ত:বিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলার নির্ধারিত সময়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রবিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজন ও ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড.মো:আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার ড.মো আনোয়ারুল আজীম আখন্দ বলেন, খুবই সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। দুদল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ফুটবল হলো গোলে খেলা, চ্যাম্পিয়ন সিএসই হলো সব দিকে সেরা, হিসাব বিজ্ঞান ও অনেক ভালো খেলেছে। বিজয়ী দলকে আমার শুভেচ্ছা। যে দল হেরে গেছে পরবর্তীতে তারা ভালো করবে।

খেলা চলার মাঠে উত্তেজনা থাকবে এটাই খেলার বিনোদন ও আনন্দ। আমরা আনন্দ পেয়েছি।

সবাই সহযোগীতা করেছ। পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলাকে উৎসাহিত করি। তোমার সবাই বিভিন্ন কাজ ও খেলার মাধ্যমে মনকে প্রফুল্ল রাখবে আর পড়াশোনা চালিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ মাহফুজ রেজা।

তিনি বলেন, এ খেলাকে কেন্দ্র করে যে আবেগ ও ভালোবাসা দেখেছি, সেটি আমাকে আবেগাপ্লুত করেছে। খেলায় একটি দলের পরাজয়ে সেই বিভাগের শিক্ষার্থীদের মন খারাপ। তা দেখে বিভাগের শিক্ষকদের চেহারা মলিন করেছে এমন দৃশ্যও লক্ষ্য করেছি। আমরা আরো বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদ ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সায়েন্স অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদ ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্স আপ দল হিসাববিজ্ঞান বিভাগের অনুপম। সর্বোচ্চ (চারটি) গোলদাতার পুরস্কার লাভ করেন হিসাববিজ্ঞান বিভাগের নূর আলম। এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন সিএসই দলের রাশেদ রায়হান শুভ ।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ২০২৪ শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিভাগ দল অংশগ্রহণ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর