মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি হওয়ার কারণ জানালেন ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পরিসংখ্যানে অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কারণ সব মামলাই নেওয়া হচ্ছে। সব রিপোর্টই গ্রহণ করা হচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। এছাড়া অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে।

হকার ইস্যুতে ডিএমপি কমিশনার বলেন, এত সংখ্যক হকার হঠাৎ করে উৎখাত করে দিলে বিষয়টা অমানবিক হয়ে যায়। তবে এ বিষয়েও ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, যত্রতত্র রাজনৈতিক মিছিল-মিটিং বা ধর্মীয় সমাবেশ হলে প্রচণ্ড যানজট তৈরি হয়। আমরা অনুরোধ করব, যাতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো একটি বদ্ধ জায়গায় করা হয়।

তিনি বলেন, তাবলিগ জামাত নিয়েও আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনজন মানুষের প্রাণ গেল। এর দায় কে নেবে? ইসলামে এর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। থানায় সব মামলা নেওয়া হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর