মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

উপদেষ্টা ফারুকী

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। আমাদের প্রচেষ্টা থাকবে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে ও ঐক্যের দেয়ালে কেউ ফাটল ধরাতে না পারে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ১০০ বছর পরেও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, তেমন কাজ হাতে নেওয়া হয়েছে। ১ লাখ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতির বিকাশ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ নয়; বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর