মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে জাপান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপানের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। জাপানকে বাংলাদেশের উন্নয়নের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

দু’দেশের উজ্জ্বল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বাংলাদেশের আইসিটি, চিকিৎসা সরঞ্জাম, পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

এসময়, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে পারে সে ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাক্ষাৎকালে জাপানের বিদায়ি রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর