শনিবার, ৬ই জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
৯ জুন ২০২৩, ১৯:৩৬

 
 
বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ই জুন জেলার রাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
 
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, ক্যাপ্টেন মোঃ সাজেদুর রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন,অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, সহকারী পুলিশ সুপার মোঃ মোজাফফর হোসেন।
 
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দা, মংমং সিং সহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 
ফাইনালে মুখোমুখি হয় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এবং লোহাগাড়া যুব ফুটবল একাডেমি।উত্তেজনা পূর্ণ ৯০ মিনিটের খেলায় লোহাগাড়া যুব ফুটবল একাডেমি ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
 
টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন লোহাগাড়া যুব ফুটবল একাডেমির মোঃ লুৎফুর এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইকো মারমা।
 
খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর