মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

মাহফুজ আলম

দেশের মানুষ এই স্বাধীনতা ধরে রাখুক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা এবারের বিজয় দিবস স্বাধীন ও মুক্তভাবে উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি, বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা ধরে রাখুক। জনগণ আমাদের সঙ্গে থাকুক।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, দেশবাসী সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদ, আহত এবং যারা বিভিন্ন উপায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন সবাইকে সশ্রদ্ধ সালাম।

তিনি বলেন, একাত্তরের পরে আমরা একটা মুজিববাদী ব্যবস্থার ভেতর দিয়ে গিয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের কারণে সেই বন্দোবস্ত নষ্ট হয়েছে। যে বন্দবস্তের কারণে বাংলাদেশ পিছিয়ে ছিল, বাংলাদেশের মানুষ বাকস্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক এবং মৌলিক মানবধিকারগুলো পায়নি, আমরা আশা করি এই ব্যবস্থার রদবদল হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ৩০ লাখ শহীদ ও অনেক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একাত্তরে যে রাষ্ট্র আমরা পেয়েছিলাম, তা পুনর্গঠনের সুযোগ পেয়েছি। সেই সুযোগে যেন আমরা কোনোভাবে অবহেলা না করি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর