মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৪

রাজধানীর মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর