মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পূর্বের দুর্নীতির তথ্য চাইলেন রেলপথ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬

রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধন করতে গিয়ে দুর্নীতির বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। মুহাম্মদ ফাওজুল কবির একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেউ কোন দুর্নীতি করতে পারিনি।

তার মতে, বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।

উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যে এই এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। এখন আপাতত ছোট বাহন চলবে। পাশাপাশি বিআরটিসি বাস চলতে পারবে।

এসব প্রকল্প বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমাদের উন্নয়নের যেই লক্ষ্য, সে অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর