মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কবিতা

হারিয়েছে

এম এইচ মুকুল

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১২

হারিয়েছে কুল কুড়ানোর
সাধের ছোট বেলা,
হারিয়েছে হাডুডু আর
কানামাছি খেলা।

ডাংগুলিটাও হারিয়েছে
আরো নাটাই ঘুড়ি,
হারিয়েছে কলা পাতার
বাঁশির সুরাসুরি।

হারিয়েছে নারকেল পাতার
চশমা দামি ঘড়ি,
হারিয়েছে সওদা করার
কাঁঠাল পাতার কড়ি।

হারিয়েছে চড়ুইভাতির
মিছে খাওয়া দাওয়া,
হারিয়েছে পুতুল বিয়ের
গয়না শাড়ি চাওয়া।

হারিয়েছে সেইতো কবে
সোনার সেদিনগুলি,
চোখের সামনে ভেসে বেড়ায়
কেমন করে ভুলি?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর