মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রোনালদোর গোলের পরও জয় পায়নি আল নাসর

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬

মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের দুই সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। দুজনই পেলেন গোল।

কিন্তু শেষ হাসিটা হাসলেন বেনজেমাই। শেষদিকে গিয়ে তাদের জেতালেন স্টিভেন বেরগুয়াইন।

সৌদি প্রো লিগের ম্যাচ আজ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আল নাসরকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। করিম বেনজেমা ইত্তিহাদকে এগিয়ে নিয়ে যাওয়ার দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। শেষদিকে গোল করে ইত্তিহাদের জয় নিশ্চিত করেন বেরগুয়াইন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ডেডলক ভাঙেন বেনজেমা। মুন্নাহ আল সানকিতির পাস থেকে গোলটি করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। মৌসুমে এ নিয়ে দশম গোল করলেন তিনি। দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন।

কিন্তু শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি আল নাসর। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ এক শটে বেন্তোকে পরাস্ত করেন বেরগুয়াইন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আল ইত্তিহাদ সমর্থকরা।

এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো ইত্তিহাদের। ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আল নাসর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর