মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কবিতা

আমি অবুঝ পাগলী হবো 

প্রকৃতি আহমেদ বিউটি  

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮

আমি অবুঝ পাগলী হবো 
যদি তোমার বুক হয় আমার পাগলা গারদ!
তোমার বুকে অসাড় হবে 
আমার সকল অবসাদ।
 
আমি অজস্র শব্দ হবো 
যদি তুমি হও কবি,
তুমি যদি শিল্পী হও 
আমি হবো রং তুলি মাখা ছবি।
তুমি যদি আবৃত্তিকার হও 
আমি হবো কবিতা,
 
তোমার কণ্ঠ ছুঁয়ে দিবে তখন 
প্রকৃতির ব্যথা।
তুমি যদি মৌমাছি হও 
আমি হবো ফুল 
পরাগায়নে প্রেম বিলাবো 
তোমাকে করবো ব্যাকুল।
 
তুমি যদি বৃষ্টি হও 
আমি হবো মাটি,
তোমার ঝড়ে আমি হবো 
তোমার শক্ত খুঁটি।
আমি তোমার চশমা হবো 
কিংবা হাত ঘড়ি 
তুমি না হয় হইয়ো প্রতিশ্রুতির 
টুকটুকে লাল শাড়ি। 
 
তোমার জ্বরে আমি হবো 
নাপা কিংবা প্যারাসিটামল,
আমার দুঃসময়ে তোমার নামে 
পাইবো আমি বল।
 
আমি ঘুমের ঘোরে তোমার স্বপ্ন হবো 
নয়তো রাত জাগা কল্পনা,
দুজনে হবো কেবল দুজনেরই উপমা 
আফসোসে কভু অন্যের সাথে হবেনা তুলনা।
আমি তোমার চাদর হবো 
 
মাখবো তোমার দেহের গন্ধ,
আমি শতবার শত রূপে তোমার হবো 
যে যা বলুক মন্দ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর