মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পাঁচদিন পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ১২:২৪

টানা বৃষ্টিতে বন্যা আর জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানে ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সরকারি ছুটির দিন থাকায় টানা পাঁচদিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (১৩ আগস্ট) থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক থাকায় রোববার (১৩ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।
জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, বন্যা ও জলাবদ্ধতার কারণে স্কুল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগের মতো শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম  বলেন, ভারি বৃষ্টির কারণে চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় পানি জমে যায়। এতে ভোগান্তি পড়ে শিক্ষার্থীরা। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সরকার দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। আমাদের শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে এসেছে। আমাদের পাঠদান পুরোদমে চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর