মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কবিতা

শীতের স্নিগ্ধ দুয়ারে

মোঃ মুসা

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯

ধানের উপর ছরিয়ে পড়েছে সবুজ ছবক,
প্রজ্ঞাপন দেয় হেমন্ত কাল শীত প্রভাবক।
একটি রাজার ঢাক ঢোল নেই এখন জমজমাট,
স্বাগত জানিয়ে শীতের বাতাস রাখে মাঠঘাট।

শিশির কণাও হাজিরা দিয়েছে ঘাসের মাথায়,
পথের ধারেই কেউ মেখে লয় পায়ের পাতায়।
ধানের ক্ষেতের কলাই ক্ষেতের সরিষার ক্ষেত,
বৃষ্টি হীনায় সৃষ্টি ছড়িয়ে করে স্যাঁতস্যাঁত।

তাপের এখন দমন পীড়নে হারালো ফাঁপর,
খুব দরকার ওই মানুষের এখন শীতের কাপড়।
শীতের রাজ্যে রাজ্য চালিয়ে ছাড়ছে ভীষণ ঠান্ডা,
গরীব দুখীর উদাম শরীরে ছুঁড়েছে বেতাল ডাণ্ডা।

ধীরে ধীরে তার শীতের রাজ্য চলছে কঠোর,
বেতাল মাঘের বেয়াদব শীত বয়েছে এপার,
থামিয়ে দিয়েছে ঘন কুয়াশায় চোখের আহার
এই আচরণে হতবাক নিজে আগলে রাখার।।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর