মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ছেড়ে গেছে স্ত্রী, মেয়েসহ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে স্বামীর ‘আত্মহত্যা’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩

নওগাঁর রানীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুরবান আলী (৩২) এবং তার মেয়ে কুয়েলি আক্তার (১০)।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাকপ্রতিবন্ধী কুরবান আলী পেশায় একজন মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল তার। এরই জেরে রোববার (১ ডিসেম্বর) তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। ধারণা করা হচ্ছে, এরই জেরে মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে আমি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছি। সান্তাহার জিআরপি থানাকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর