মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪, ১৬:২৭

বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তার উপস্থিতিতে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ২য় (শ্রীমঙ্গল আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান।

এদিন বুধবার দুপুরে মৌলভীবাজার আদালতে হাজির করা হয় আবদুস শহীদকে। এ সময় তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বয়স বিবেচনায় আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন সরকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর গত ২৪ অক্টোবর ওই এলাকার মো. মাক্কু মিয়ার ছেলে মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর