মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এখানেই দুজনে

শাহরিয়ার ইসলাম পল্লব

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

একটা শহর হোক!
এ শহরের সুদীর্ঘ আকাশ বেয়ে নেমে পড়ুক ভালোবাসারা..
নির্জনতায় ভরুক চারপাশ
তোমার-আমার সময়টা কাটুক সে ভালবাসার প্রতিটি প্রহর জুড়ে ..
এ শহরের আকাশের লক্ষ তারা ফুটে উঠুক তোমার হয়ে
তোমার হাসির ঢলে বয়ে যাক সুখের বন্যা এ শহরে....


জন্ম নিক এক নতুন প্রেম তোমার-আমার হৃদয়ে...
হাতে হাত রেখে হাঁটবো এই শহরে ফুটে ওঠা বৃষ্টিস্নাত
কোনো এক কনক চূড়ার বিকেলে...
কখনো বা জোৎস্না শোভিত মাঝরাতে গান শোনাবো
কবির লেখা “তুমি আছো এ হৃদয়ে ”।

সব ব্যথা-দুঃখ ভুলে
চোখের যত অশ্রু মুছে
তোমায় বুকে জড়িয়ে নেব ঘন দীর্ঘশ্বাসে এই শহরের বুকে....
এক অন্যরকম শিহরণে
ভিজবো দুজন ভালবাসার বৃষ্টিতে।

এই শহর ভাসবে তোমার-আমার প্রেমের এক সুমিষ্ট ঘ্রাণে
হোক না যতই ভুল তোমার -আমার সম্মুখে কিংবা অগোচরে..
যেন সব ভুলে থাকি তুমি আমার আর আমি তোমার হয়ে....

চলনা!
থেকে যাই “এখানেই দুজনে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর