মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রেমের গুঞ্জনের মাঝেই র‍্যাপার বাদশার রেস্তোরাঁয় বোমা হামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:৩২

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা, গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি। দেশটির চন্ডীগড়ে তার রেস্তোরাঁ। সেখানে ঘটেছে বোমা হামলার ঘটনা। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত ভোররাতে এ ঘটনা ঘটে। দুই বাইক আরোহী রেস্তরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, বাদশার ‘ডি’ওরা’ নামের ওই রেস্তরাঁ তথা পানশালা বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে র‍্যাপারের রেস্তোরাঁর বিস্ফোরণ পরবর্তী অবস্থা।

এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশা। বিস্ফোরণের খবর পেয়েও ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ। সেসময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন। এরইমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ নেমেছে তদন্তে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর