মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪, ১০:২৫

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৯৮ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন সকালে ঢাকার পাঁচ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।


৪১২ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৮০), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩৭৪), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩৬০), আগাখান একাডেমী (৩৫৬)। একিউআই স্কোর ৩০১-এর বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
সোমবার সকালে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (৩৪৬)।


দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো (৩০৫)। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২১৩) এবং কিরগিজস্তানের বিসকেক (২০২)।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।


৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর