মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা

মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৫:২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। তবে যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। ভুয়া মামলা মিথ্যা মামলা যেন না হয়, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।

তিনি বলেন, যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেব। এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে, তারা যেন কোনো অবস্থায় হ্যারাজ না হয়, এজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয় ওই কমিটির মাধ্যমে তারা যাবে, ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিয়েছি, এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রত্যেক জেলায় ডিসি থাকবে, এসবি থাকবে, হয়তো একজন লিগ্যাল অফিসার থাকবে, তারা মিলে নিরূপণ করবেন দোষী কি না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর