মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কবিতা

নবান্ন গাথা

জামাল উদ্দিন আহমদ

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৪

থুই কই আমার বড়াই?
উঠোনে উচ্ছব করে মাড়াইয়ের ধান
শিশিরের হার পরে ছুঁতে চায় রোদের আদর।
তৃপ্ত কিষাণ ছোঁয় ঋষভ-লাঙ্গুল
কিষাণী নাড়ায় নথ ঝাড়াইয়ের তালে।

রাখি কোথা উপছানো খুশি?
ঢেঁকির নোড়া যেন ঢাকের কুর্দন
বাতাস মাতাল আজ সানকির সুখে
কাড়াকাড়ি ছড়াছড়ি হাতেহাতে পিঠা আর পুলি
শিশুটি চেটে চলে নারকেল-মালা।

হারাই কোন পথে আজ এবেলা?
কে আসে হেলেদুলে মেলা হতে; কে যায় হাটে!
কেউ দেয় বেসুরো শিস, কারো ঠোঁটে বাঁশি
বাতাসা চিবায় কেউ, হাতে কাউনের খই
কিছু মুখ দ্রুত ধায় মৃগপ্রায় আঁচলের তলে।

ভাঁজি কেমনে হৃদয়ের সুর?
কে দোলায় কলসি জলে অবেলায় -
বুক তার তরঙ্গ তোলে জলের ছায়ায়।
কাকবলি শেষ হলে সে দাঁড়ায় দূরে -
বিশাল আকাশ দ্যাখে; আমি দেখি তারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর