মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

আইকিউএয়ার

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। রবিবার সকাল ৮টা ৫২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৯৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘ দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।


দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর হচ্ছে ২৯১ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে দিল্লি, শহরটির স্কোর হচ্ছে ২৪৬। অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর হচ্ছে ১৯৩ ও একই স্কোরে ভারতের কলকাতা পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর