মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কবিতা

তৃতীয় তলার নীরব সাক্ষী

নুর হোসেন ভূঁইয়া

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৫:৫০

টুনা-টুনির ছোট্ট সংসার,
শহরের গলির ধারে বসবাস তাদের—
নতুন বিয়ে, নতুন আশা,
স্বপ্নে তারা দিশাহারা।

স্বামী একটা চাকরি করে,
সকাল যায় কাজে—
রাতে ফিরে চুপটি করে,
বউ যেন তার মনের মাঝে।

মাঝে মাঝে কথার ঝড়,
ঝগড়ার তিক্ত স্বাদ,
স্বপ্ন ভেঙে নেমে আসে,
অভাবের কালো বাঁধ।

ধীরে ধীরে রাতের ফেরা,
দেরির অজুহাত,
ছোট্ট বাসায় জমতে থাকে,
তর্ক আর আর্তনাদ।

যৌতূকের তৃষ্ণা, নির্যাতনের খেলা,
হাত পায়ে বেড়ি তার,
মেয়েটি সইছে নীরব ব্যথা,
জীবনের কঠিন ভার।

দিন যায়, রাত আসে,
মাদক ঢোকে রন্ধ্রের তরে,
নির্যাতনের অন্ধকারে,
পাষাণ মনও বন্ধি ঘরে।

তিন তলার জানালা থেকে
প্রতিবেশী একদিন দেখে,
সেই মূক নাটকের ক্ষণে,
বিবেকের শিকল ভেঙে।

এক রাতে আওয়াজ আসে,
চিৎকারে ভরে গলি,
দরজা ভাঙতে ব্যস্ত তারা,
আওয়াজের কোলাহলি।

দরজা খোলে, দেখে চমকে—
নারীর নিস্তেজ দেহ,
খাটের কোণে হেলে পড়ে,
কানে শুকনো রক্তাক্ত বালা।

মেঝেতে পড়ে নর-পশু,
লোহার লাঠি হাতে,
মানবতার খুন সে করে,
নির্দয় এই রাতে।

সেদিনের মতো থেমে থাকে,
চিরকালই বঞ্চনা,
শহরের সব গলিতেই,
কেউ না কেউ তো এই কষ্ট-গাঁথা।

এভাবেই ভাঙে বাসর সুখের,
এমন মৃত্যুর করুণ ধারা—
জীবনের এই মঞ্চে বেজে ওঠে,
অতৃপ্তি আত্মহারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর