শনিবার, ৬ই জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

বন্ধুত্ব

আব্দুল হালিম

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৮

দীর্ঘ দিন একসাথে পথচলা
কখনো মারামারি,কখনো কাড়াকাড়ি
রোজ সকালে আবার তোদেরই অনুভব
হৃদয়ের মাঝে স্থান পাশাপাশি
থাকলে তোরা আমার পাশে
বাড়ে কেন বাহুবল,
তোদের সাথে কিসের বন্ধন আমার
তোরাই এবার বল।

 

কেন জানি তোরা থাকলে সাথে
সাহস বাড়ে মনে
কেন জানি ইচ্ছে করে সকল সময়
থাকি তোদের সনে।

 

কেন জানি হইচই আর আনন্দের সময়
তোদের মনে পড়ে,
কেন জানি হয়রে মনে
তোদের সাথে ছুটে বেড়াই
পৃথিবী জুড়ে সবখানে।

 

ইচ্ছে করে গল্প করে তোদের সাথে
কাটাই সারারাত,
ইচ্ছে করে তোদের নিয়েই
গড়ব ইমারাত।
কেন জানি দুঃখের সময়
থাকিস যদি পাশে,
কষ্টের মাঝেও হৃদয়ে যেন
সুখের ভেলা ভাসে।

 

জানি না কেন আমি
তোদের উপর এত অন্ধ
বুঝেছি বড় হয়ে আমি
এরই নাম বন্ধুত্ব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর