মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পুরো পৃথিবীকে আঁকছে শিশুরা

সাইফুল ইসলাম সুমন, কুমিল্লা

প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৮:০০

রং পেন্সিল হাতে নিয়ে ঘর, মাছ কিংবা ফলের ছবি আঁকছেন শিশুরা। বড়রা জল রং দিয়ে আঁকছেন বিভিন্ন দৃশ্য। যেন পুরো পৃথিবীকে কাগজে ফুটিয়ে তুলছেন তারা। কুমিল্লা সিটি কর্পোরেশন অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্রে গিয়ে দেখা যায় এসব দৃশ্য।

শিশু থেকে ৩০ বছরের তরুণ তরুণী অঙ্কনশালায় আঁকাআঁকি শিখছেন। শিক্ষক তাদের শিখিয়ে দিচ্ছেন কোন দৃশ্য কিভাবে আঁকতে হয়। তারাও মনোযোগ দিয়ে অঙ্কন করছেন। তাদের বিভিন্ন দৃশ্যের অঙ্কন দেখে মুগ্ধ হন স্বজনরা।

২০১৯ সালে ২০ আগস্ট সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে নগর উদ্যানে সেমিপাকা এক কক্ষের ভবনে পাঁচ শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী অঙ্কন শিখেন। ৯০ মিনিটের ক্লাসে বসেন ৪৫ জন শিক্ষার্থী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ক্লাস।

অভিভাবকরা জানান, পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা কেন্দ্রে দেয়া উচিত। কারণ শিল্পচর্চার মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশ পাবে। আর এই অঙ্কন করার মাধ্যমে তারা নিজেকে খুঁজে পাবে।

সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন জানান, প্রত্যেক মানুষেরই শিল্পের প্রয়োজন রয়েছে। শিশুদের সৃজনশীলতা বিকাশে আমরা অঙ্কন শিখাচ্ছি। কারণ পড়াশোনায় এমন বিষয় নেই যেখানে চিত্রাঙ্কন করতে হয় না। এই অঙ্কন শিল্পের মাধ্যমে শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর