মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১২:৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় কারাগারের সুপার মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি প্রিজন ভ্যান করে ঢাকা থেকে তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়।

মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আদালতে নেওয়ার কথা। তবে সকাল সোয়া ১১টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কারাগারে আসেনি।

নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগারে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। আদেশ পেলেই তাকে আদালতে নিয়ে উপস্থিত করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর