মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এবার ইবি আনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ নভেম্বর, যা থাকছে ২২ নভেম্বরে

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৭:৩৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিবস ঘিরে প্রতিবছর ২২ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ৫ দিনের ছুটিতে থাকায় এবার বিশ্ববিদ্যালয় দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে ২২ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর। তবে ২২ নভেম্বরকে ঘিরে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি আয়োজন করতে যাচ্ছে দোয়া মাহফিল।
 
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান ‘দৈনিক আজকালের খবর’ ক্যাম্পাস প্রতিনিধিকে এ বিষয়ে নিশ্চিত করেন।
 
উদযাপন কমিটির সূত্রে জানা যায়, ২২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে ক) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিলেন তাঁদের আত্মার শান্তি কামনা খ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা গ) জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং ঘ) আন্দোলনে যারা আহত হয়েছে তাদের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে এমন দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই নোটিশের মাধ্যমে গৃহীত কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।
 
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ২৫ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী বলতে এখানে বিশেষ অজুহাতে বা ভিসি স্যারের অনুপস্থিতির কারণে পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবছর ২২ নভেম্বর। এবার দোয়া মাহফিলের আয়োজনকে শ্রদ্ধা জানাই। যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনও পাইনি। হয়তো প্রজ্ঞাপন দিবে।
 
উল্লেখ্য আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ৫ দিনের সফরে ইন্দোনেশিয়া গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে অংশগ্রহণ শেষে ২৩ নভেম্বর (শনিবার) তিনি দেশে ফিরবেন।
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর