মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কবিতা

এই যুগের সরল মানুষ

যাহরা নাবিলা

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৫:২২

ধন্য হবে, মনটা যদি করতে পারো বড়,
সবাইকে আপন করে নিজেকে যদি গড়ো।
ছোটবেলায় এই কথাটা বলেন আমার বাবা,
কথার গাভীর্যতা আর মর্মবাণী শুরু করলাম ভাবা।


সংকীর্ণ হৃদয়ের বন্ধ জানালা, দিলাম আমি খুলে,
বাইরের জীবাণু গুলোর কথা গিয়েছিলাম ভুলে।
জানলা দিয়ে ঢুকলো দূষণ, ডাস্টবিনের পচা গন্ধ,
তাই বাধ্য হয়েই জানালাটা করতে হলো বন্ধ!


ক্ষমা বড়ই মহৎ গুণ, বলেন গুরুজন,
এই গুণ যার, সৎকর্মে ধরে না তার ঘুন।
তাই পূর্বের সব দুঃখ- ব্যথা ভুলে গিয়েছিলাম,
হৃষ্ট চিত্তে ক্ষমা তাদের, করে দিয়েছিলাম,
বুঝিনি আমি এই ক্ষমাটা হবে আমার কাল,


মানুষ আজও চিনিনি আমি, বুঝিনি দিনকাল!
ধৈর্যশীলতা বড় গুণ, বলেন আমার মাতা।
হাজার কষ্টে থেকেও তুমি দিওনা কাউকে ব্যথা।
তাই করতে আমি চেয়েছিলাম, রাগের সংবরণ,
বুঝতে আজও পারিনি আমি, মানব মনের ধরন!


তাইতো বলি, গুণ ভালো ভাই, ধন্য হে গুনী!
জিলাপির প্যাচ বোঝে না তারা, জানে না ঘ্যানঘ্যানানি!
রোবটিককালে এই মানুষরাই সবথেকে দুর্বল,
সাদা মনের মানুষ পাওয়া, যদিও বড়ই বিরল।
তবে যদি তুমি সহজ হও, হতে চাও সাদাসিধা,
জিলাপির প্যাচ বুঝতে হবে, কালের গোলকধাঁধা!


এই যুগে কেউ গুণ দেখে না, দেখে বিবেক বুদ্ধি,
তাই মানব মনের ধরণ জেনেই, করি আত্মশুদ্ধি,
সরলতা, ধৈর্য, ক্ষমা, সবই অনেক ভালো,
বিবেকবান সরল মানুষ, জগতে ছড়াই আলো।


তাই সবাই মোরা বিবেকবান আর সরল মানুষ হই,
অশ্রু জলে ভিজবে না আর জীবনের খাতা বই!
মানব মনের তত্ত্ব জেনে, করি ভাবের সুরা পান,
সরল হলেও চতুর্দিকে মোদেরই জয়গান!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর